চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সৌন্দর্যবর্ধনের মাধ্যমে গড়ে তোলা হবে গ্রীন ও ক্লীন চট্টগ্রাম  : মেয়র ডা. শাহাদাত

রিপোর্টার    |    ০৬:২২ পিএম, ২০২৫-১০-২১

সৌন্দর্যবর্ধনের মাধ্যমে গড়ে তোলা হবে গ্রীন ও ক্লীন চট্টগ্রাম  : মেয়র ডা. শাহাদাত

বন্দর নগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে  চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রমের মাধ্যমে  চট্টগ্রামকে গ্রীন ও  ক্লীন  সিটি হিসেবে গড়ে তোলার  প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে নগরীর মুরাদপুর মোড়ে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এই প্রকল্পের আওতায় শিক্ষা বোর্ড থেকে মুরাদপুর এন মোহাম্মদ, মুরাদপুর মোড় থেকে মীর্জাপুল এবং মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত পুরো এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হবে।

মেয়র বলেন, “চট্টগ্রামকে গ্রীন, ক্লীন, হেলদি ও সেফ সিটিতে পরিণত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। গাছ শুধু শহরকে সবুজ করে না, এটি আমাদের জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে। তাই প্রত্যেকে নিজের চারপাশে গাছ লাগাতে হবে।
তিনি আরও বলেন,“আমরা চাই নাগরিকরা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে বসবাস করতে পারেন। এজন্য ফুটপাত, সড়ক ও ড্রেন ব্যবস্থার উন্নয়নসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে। নাগরিকদেরও এ কাজে অংশ নিতে হবে। আমরা সবাই মিলে যদি নিজের শহরটিকে ভালোবাসি, তাহলে একটি সুন্দর চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

মেয়র আহ্বান জানিয়ে বলেন, নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোথাও ময়লা-আবর্জনা ফেলা বা অননুমোদিত দখলদারিত্ব বরদাস্ত করা হবে না। সিটি কর্পোরেশন ও প্রশাসন  একসাথে এ বিষয়ে কঠোর অবস্থান নেবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ,মোঃ আলী সাকী, মোহম্মদ আলী, মোঃ শফিসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। 
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর